মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পূজা চেরির গোপন ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৬, ১৭:১৯

চলচ্চিত্রের শুটিং সেট থেকে অভিনেত্রী পূজা চেরির একটি গায়েহলুদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৬ সেকেন্ডের ওই ভিডিওটি ইতোমধ্যে বিভিন্ন পেজ ও প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গায়েহলুদের সাজে হলুদ শাড়ি পরিহিত পূজা চেরি নাচ ও গানে অংশ নিচ্ছেন। চারপাশে তাকে ঘিরে রয়েছেন আরও অনেকে, আর পেছনে সাজানো রয়েছে বিয়েবাড়ির সেট। দৃশ্যটি দর্শকদের দৃষ্টি কাড়লেও ভিডিওটি কীভাবে প্রকাশ পেল—তা নিয়ে উঠেছে প্রশ্ন।

প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ভিডিওটি গোপনে ধারণ করা হয়। শুটিংয়ের সময় সেখানে উৎসুক জনতার ভিড় ছিল, ধারণা করা হচ্ছে সেখান থেকেই কেউ ভিডিওটি ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে।

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা পূজা চেরির লুক ও পারফরম্যান্সের প্রশংসা করছেন। তবে একই সঙ্গে শুটিং সেটের নিরাপত্তা ও অনুমতি ছাড়া ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছে।

‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এমনিতেই তুঙ্গে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই শক্তিশালী অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। বড় পর্দায় এটিই নিশো ও পূজার প্রথম জুটি।

এ ছাড়া প্রায় এক দশক পর এই ছবির মাধ্যমে সিনেমায় ফিরছেন ডলি জহুর। অ্যাকশন ও উত্তেজনায় ভরপুর এই বড় বাজেটের সিনেমাটি মুক্তির পর ভালো সাড়া পাবে বলেই প্রত্যাশা করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর