মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

গণতন্ত্রের পক্ষে নিহতদের বিচার চাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩২

ক্ষমতায় গেলে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। সেখানে তিনি একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে লেখেন, ঢাকায় ফেরার সময় বিমানবন্দরে এক তরুণ দম্পতি তার কাছে এসে হাদির বিচারের দাবি জানান। উত্তরে তিনি তাদের আশ্বস্ত করে বলেন, “ইনশাআল্লাহ।”

পোস্টে মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে সক্রিয় থাকা এক তরুণকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই হতে হবে।

তিনি লেখেন, হাদির মতো প্রতিটি রাজনৈতিক হত্যার বিচার নিশ্চিত করাই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ। এ বিষয়ে তিনি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর