মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

১৫ বছর পর বড় পর্দায় ডলি জহুর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৮:১৫

দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর। প্রায় ১৫ বছর পর বড় পর্দায় তাঁর প্রত্যাবর্তন হচ্ছে রেদোয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’–এর মাধ্যমে।

২০১১ সালের পর সিনেমা থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। এই সময়ে নিয়মিতভাবে বড় পর্দায় না থাকলেও টেলিভিশন নাটকে মাঝে মধ্যে অভিনয় করেছেন। এবার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আবারও সিনেমায় দেখা যাবে এই অভিজ্ঞ অভিনেত্রীকে।

ডলি জহুর জানান, সিনেমাটির গল্প, শুটিং লোকেশন এবং পরিচালকের কাজের ধরনই তাঁকে নতুন করে চলচ্চিত্রে ফিরতে অনুপ্রাণিত করেছে। তাঁর ভাষায়, রেদোয়ান রনি একজন মেধাবী ও নিষ্ঠাবান নির্মাতা, যার কাজের মান বরাবরই নজর কাড়ে।

জানা গেছে, ‘দম’ সিনেমায় তিনি অভিনয় করছেন আফরান নিশোর মায়ের চরিত্রে। ছবিতে পুত্রবধূর ভূমিকায় দেখা যাবে পূজা চেরীকে। 

শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে ডলি জহুর বলেন, চলনবিল অঞ্চলে নির্মিত সেটে কাজের পরিবেশ ছিল অত্যন্ত চমৎকার। ভালো অভিনয়ের জন্য প্রয়োজনীয় সব আয়োজনই সেখানে ছিল। চলচ্চিত্রের পাশাপাশি সম্প্রতি তিনি ‘পরম্পরা’ শিরোনামের একটি নতুন ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন, যার প্রচার ইতোমধ্যে শুরু হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ অভিনয়জীবনে ডলি জহুর অভিনয় করেছেন ১৬১টি সিনেমায়। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল রহিম নওয়াজ পরিচালিত ‘অসাধারণ’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর