মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ঢাকায় মিলছেন দক্ষিণ এশিয়ার শিক্ষাবিদরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৭

রাজধানীতে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক এই আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার সকালে ঢাকার একটি হোটেলে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টাসহ উচ্চশিক্ষা খাতের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। এ ছাড়া বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সার্কভুক্ত দেশের উচ্চশিক্ষা কমিশনের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকরা সম্মেলনে যোগ দেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যমতে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য দেশের উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং আঞ্চলিক পর্যায়ে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদার করা।

তিন দিনব্যাপী সম্মেলনে মোট আটটি সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, সুশাসন, গুণগতমান, অন্তর্ভুক্তি, গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হবে।

দ্বিতীয় দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর, স্মার্ট লার্নিং, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হবে।

শেষ দিনে উচ্চশিক্ষায় জেন্ডার ইস্যু নিয়ে আলোচনা শেষে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ ঘোষণার মধ্য দিয়ে সম্মেলনের পর্দা নামবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর