মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে সব সংগঠনের নির্বাচন স্থগিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোটের দিনে যেন কোনো ধরনের প্রভাব, বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে জন্য এই সময়ের মধ্যে কোনো সংগঠনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা যাবে না। বিষয়টি নিশ্চিত করতে সব রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই সিদ্ধান্তের আওতায় পেশাজীবী সংগঠন ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সংগঠন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক ও বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ সব ধরনের সংগঠনের নির্বাচন অন্তর্ভুক্ত থাকবে। এসব সংগঠনকে ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পর নির্বাচন আয়োজন করতে হবে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংগঠনগুলোর কাছে এই নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা কামনা করেছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর