মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

হুমকি-ধমকির মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন ও তাঁর ভাই

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৬, ১৮:০৯

হুমকি, ধমকি ও ভয় দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাঁদের অব্যাহতির আদেশ দেন।

এদিন মামলার বিষয়ে আসামিপক্ষের জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। নির্ধারিত সময়ে জবাব দাখিলের পর উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত মামলাটি থেকে মেহজাবীন ও আলিশানকে অব্যাহতি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।

আইনজীবী জানান, মামলায় বাদীর অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তাঁর দাবি, বাদীর অভিযোগ ছিল সম্পূর্ণ সাজানো ও মনগড়া। মামলার আবেদনে বাদীর ঠিকানা, থানা ও জেলা সংক্রান্ত তথ্য অস্পষ্ট ও পরস্পরবিরোধী ছিল। উল্লেখ করা মোবাইল নম্বরটিও ভুল ও অকার্যকর বলে আদালতে তুলে ধরা হয়।

এ ছাড়া মামলায় যে সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে, তাঁর পূর্ণাঙ্গ পরিচয় বা ঠিকানা নেই বলেও জানান আইনজীবী। তিনি বলেন, বাদী যে হুমকি ও ধমকির অভিযোগ করেছেন, তার সঙ্গে মেহজাবীন চৌধুরীর কোনো পরিচয় বা পূর্ব যোগাযোগের প্রমাণ নেই। এমনকি বাদীকে তিনি কখনো দেখেননি বলেও আদালতে জানানো হয়।

শুনানিতে বাদীপক্ষ অভিযোগের পক্ষে কোনো যুক্তিসংগত ব্যাখ্যা বা প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হলে আদালত অভিযোগটি ভিত্তিহীন বলে মনে করেন। এর পরিপ্রেক্ষিতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই আদেশের মাধ্যমে উভয়েই মামলার দায় থেকে মুক্ত হলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর