মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

গাজায় ৪ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৩, ১৭:৪১

ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় গাজা ৪ লাখেরও বেশি ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের হিউম্যানেটেরিয়ান অ্যাফেয়ার্স অফিস (ওসিএইচএ ) এই তথ্য জানিয়েছে।


ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার ১০ লাখ বাসিন্দাকে শুক্রবার ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যেতে বলে। ওসিএইচএ জানিয়েছে যে এই আদেশের পর কয়েক হাজার বাসিন্দা দক্ষিণ থেকে পালিয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার ফিলিস্তিনিদের পক্ষে মানবিক বির্যয় ছাড়া উত্তর ছেড়ে যাওয়ার আদেশ মানা প্রায় অসম্ভব।

ওসিএইচএ এক বিবৃতিতে বলেছে, পানীয়জল উৎপাদন প্ল্যান্ট গুলো বন্ধ হয়ে পড়ায় বেশিরভাগ গাজাবাসীই বিশুদ্ধ পানীয়জল পাচ্ছেন না। শেষ অবলম্বন হিসেবে তারা কৃষি কূপ থেকে লোনাপানি পান করছেন, যা পানিবাহিত রোগের বিস্তারে গুরুতর উদ্বেগ সৃষ্টি করছে।

এদিকে হামাসের হামলার জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে গত ২৪ নারী ও শিশুসহ অন্তত ২৫০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। উত্তর গাজা থেকে সরে যেতে ৬ ঘণ্টার নতুন সময়সীমা বেধে দিয়েছে ইসরায়েল। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছিল, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেকের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যাওয়া উচিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর