মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

শুরু হলো ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শনী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬, ১৬:৪৯

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬’। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া ৯ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের মূল উদ্বোধন অনুষ্ঠিত হলেও, এদিন সকালেই অন্যতম ভেন্যু স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ বছর উৎসবের অফিশিয়াল ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা, দুপুর ১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৫টায় মোট চারটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশমূল্য ছাড়াই চলচ্চিত্রপ্রেমীরা ছবি দেখার সুযোগ পাচ্ছেন।

শনিবার সকালে স্টামফোর্ড ভেন্যুর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। স্টামফোর্ড ইউনিভার্সিটি ছাড়াও জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-তে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে। উৎসবটি মোট ৯টি বিভাগে বিভক্ত, যার মধ্যে রয়েছে এশিয়ান কম্পিটিশন, বাংলাদেশ প্যানোরামা, এবং চিলড্রেনস ফিল্মস-এর মতো গুরুত্বপূর্ণ বিভাগ।

উৎসবের প্রথম দিন স্টামফোর্ড অডিটোরিয়ামে রাশিয়া, অস্ট্রিয়া, কসোভো এবং নেদারল্যান্ডসের চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। দ্বিতীয় দিন অর্থাৎ ১১ জানুয়ারি ভারত, রাশিয়া, চীন ও ইরানের চারটি উল্লেখযোগ্য চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন দর্শকরা।

১৯৭৭ সাল থেকে শুরু হওয়া এই উৎসব বাংলাদেশে বিশ্বমানের চলচ্চিত্র সংসদ সংস্কৃতি গড়ে তুলতে এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ে দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামবে এই আন্তর্জাতিক আসরের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর