মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মডেলকে জোর করে বিয়ে করেছেন মালয়েশিয়ার রাজার ছেলে!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬, ১৫:১৪

বাধ্য হয়ে মালয়েশিয়ার এক রাজপুত্রকে বিয়ে করতে হয়েছিল বলে প্রকাশ্যে দাবি করলেন আন্তর্জাতিক মডেল মানোহারা। তার দাবি, ওই বিয়ের ক্ষেত্রে নিজের মতামত বা পছন্দের কোনো বাস্তব সুযোগ তার হাতে ছিল না।

পরিস্থিতির চাপে তাকে এই সম্পর্কে জড়াতে হয়। তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি নতুন করে আন্তর্জাতিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

এ বিষয়ে মানোহারা ওডেলিয়া বলেন, ‘আমি তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে না বলার কোনো বাস্তব সুযোগ ছিল না। এই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় আমার সামনে কোনো বাস্তব বিকল্প ছিল না। বাইরে থেকে সব কিছু রাজকীয় ও স্বপ্নের মতো মনে হলেও বাস্তবটা ছিল একেবারেই আলাদা। এই অভিজ্ঞতা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে।

জানা যায়, মানোহারা ওডেলিয়ার সঙ্গে মালয়েশিয়ার ওই রাজপুত্রের বিয়ে নিয়ে শুরু থেকেই নানা অসন্তোষ ছিল। পরিবার ও ঘনিষ্ঠ মহলের চাপেই এই বিয়েতে সম্মতি দিতে বাধ্য হন তিনি।বিয়ের পর থেকেই ব্যক্তিগত জীবনে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয় মডেলকে।

বাইরের জনপ্রিয়তার আড়ালে সম্পর্কটি মোটেও স্বাভাবিক ছিল না।

দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে কাটছিল তার জীবন। সম্প্রতি সাহস সঞ্চয় করেই তিনি পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর