মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

খামেনি

বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬, ১৪:৩০

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করে দাবি করেছেন, তারা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ৮৬ বছর বয়সি এই নেতা অত্যন্ত কঠোর মনোভাব ব্যক্ত করে বলেন, কয়েক লক্ষ মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই দাঙ্গাবাজদের সামনে পিছু হটবে না। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরান বিন্দুমাত্র দ্বিধা করবে না। 

এদিকে বিক্ষোভের ১৩তম দিনে পরিস্থিতি আরও সংঘাতময় হয়ে উঠেছে। ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষগুলো বিক্ষোভকারীদের ‘সশস্ত্র দুষ্কৃতকারী’ ও ‘শান্তি বিঘ্নকারী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

দেশটির নিরাপত্তা পরিষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সামরিক বা সরকারি স্থাপনায় যেকোনো ধরনের হামলার কড়া জবাব দেওয়া হবে।

অন্যদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র উসকানি ও প্ররোচনার মাধ্যমে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপান্তর করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর