মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপরে সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার-২

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬, ১৪:২৭

লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে সাংবাদিক তারেক মাহমুদের ওপরে হামলা ও হত্যাচেষ্টা চালানো হয়েছে।


শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। এদিকে ঘটনার সাথে জড়িত শাহিন ও কিরণ নামে দু'জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।


আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার ও স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমসের স্টাফ রিপোর্টার এবং যুমুনা টিভির ক্যামেরা পার্সন হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


তারেক মাহমুদ বলেন, লক্ষ্মীপুর থেকে তিনি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এমন সময় অপরিচিত একটি লোক মোটরসাইকেলের গতিরোধ করে উচ্চস্বরে গালমন্দ করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ২ টি রিকশা যোগে আরও কয়েকজন লোক এসে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় আমার ওপর হামলা ও হত্যা চেষ্টা করে। তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার চেষ্টায় মারধর করে। এলাকাবাসী উদ্ধার না করলে আমি আজকে বেঁচে ফিরতে পারতাম না। তারা আমার চোখ নষ্ট করে দেওয়ার জন্য আমার চোখে বার বার চাবি দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করে।


এলাকাবাসী জানায়, স্থানীয় বিএনপিকর্মী কিরণ ও ফরিদ এই হামলার নেতৃত্বে ছিলো। তারা হামলার উপযুক্ত বিচার দাবি করেন। এদিকে এই ঘটনায় লক্ষ্মীপুরের সকল সাংবাদিক নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর