মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রাজশাহীতে ডেঙ্গুতে গৃহিণীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৩, ১৭:০৭

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন গৃহিণীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে রামেক হাসপাতালে মোট ১৬ ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। এখন আরও ১৯৮ ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীর নাম রওশন আরা বেগম (৪৫)। তিনি রাজশাহীর চারঘাটের মিয়াপুর গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডেঙ্গুতে মারা যাওয়া এই রোগীর কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তিনি টানা তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বরের সঙ্গে তার বমি ও পেটে ব্যথা ছিল। তার শারীরিক অবস্থা গুরুতর হলে স্বজনরা তাকে ১২ অক্টোবর দুপুরে রামেক হাসপাতালে ভর্তি করেন। কিন্তু রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। কিন্তু ডেঙ্গুতে তিনি শুক্রবার (১৩ অক্টোবর) রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে রামেক হাসপাতালে এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫২ ডেঙ্গুরোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহী) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৩২ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় ভ্রমণে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। মোট দুই হাজার ৫৩৮ জন সুস্থ হয়েছে। এখন আরও ১৯৮ ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর