মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল পাকিস্তান

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬, ১৪:৪৯

শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা একেবারেই একপেশে করে তুলেছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কোনো সুযোগ না দিয়েই ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে সালমান আলী আগার দল।

বুধবার (৭ জানুয়ারি) ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরু থেকেই চাপের মুখে থাকা লঙ্কান ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.২ ওভারে মাত্র ১২৮ রানেই অলআউট হয়ে যায়।

পাকিস্তানের বোলারদের তোপে শুরুতেই ভেঙে পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডার। তৃতীয় ওভারে কামিল মিসরাকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে আক্রমণের সূচনা করেন সালমান মির্জা। পরের ওভারে পাতুম নিশাঙ্কাকে আউট করেন মোহাম্মদ ওয়াসিম। কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভাও দ্রুত সাজঘরে ফেরেন শাদাব খানের বলে।

৩৮ রানে ৪ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন চরিথ আসালাঙ্কা ও জানিথ লিয়ানাগে। তাদের জুটিতে আসে ৩৪ রান। তবে আবরার আহমেদের বলে আসালাঙ্কা আউট হলে সেই জুটির সমাপ্তি ঘটে। এরপর হাসারাঙ্গার সঙ্গে লিয়ানাগে আরও ৩৮ রান যোগ করলেও ইনিংস বড় করতে পারেননি কেউই।

দলীয় সর্বোচ্চ ৪০ রান করেন লিয়ানাগে। শেষদিকে দ্রুত উইকেট পতনে শ্রীলঙ্কা ১২৮ রানেই গুটিয়ে যায়। পাকিস্তানের হয়ে সালমান মির্জা ও আবরার আহমেদ নেন ৩টি করে উইকেট। শাদাব খান ও ওয়াসিম শিকার করেন ২টি করে উইকেট।

সহজ লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটাও ছিল আক্রমণাত্মক। ওপেনার সাইম আইয়ুবের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৫.৫ ওভারে ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়ে ওঠে। ৪ চার ও ২ ছক্কায় ৫১ রান করা আইয়ুব থিকসানার বলে বোল্ড হন।

এরপর কিছু উইকেট পড়লেও জয় নিশ্চিত করতে খুব একটা কষ্ট করতে হয়নি সফরকারীদের। শেষদিকে শাদাব খান ও উসমান খানের জুটিতে ১৬.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। শাদাব ১২ বলে ১৮ রান করার পাশাপাশি ২টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, থিকসানা ও চামিরা একটি করে উইকেট শিকার করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর