মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত

ভেটেরিনারি সার্জন ডা. খাদিজা বেগমকে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬, ১৪:১৪

দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় শেরপুরের নকলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. খাদিজা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।

সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ডা. খাদিজা বেগম দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বিবেচিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে ডা. খাদিজা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর