মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সিইসি

এবার কোনো পাতানো নির্বাচন হবে না

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬, ১৩:৫৭

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাসী, এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায্য বিচার পাবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, “যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, সেগুলোর নিষ্পত্তি হবে সম্পূর্ণ আইনি ভিত্তিতে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি এবং সবার জন্য সমান।

সিইসি আরও আশ্বস্ত করে বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে এসে আপিল আবেদন জমা দিচ্ছেন।

প্রার্থীরা— মনোনয়ন ফিরে পেতে, অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করছেন।

ইসি জানিয়েছে—

৯ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে

১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু

শুনানি চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত

গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর