মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

এমন কোনো আলটিমেটাম হয়নি-বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে পয়েন্ট খোয়াবে- আইসিসি;

খেলা ডেস্ক

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬, ১৭:০৯

‎‎টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে হওয়া বৈঠককে ঘিরে পরস্পরবিরোধী তথ্য সামনে এসেছে।

‎ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়েছে—নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের যে অনুরোধ করা হয়েছিল, তা তারা গ্রহণ করছে না। আইসিসি নাকি বিসিবিকে জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে আসতেই হবে, নতুবা পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবির দাবি, এ ধরনের কোনো আল্টিমেটাম আইসিসির পক্ষ থেকে তাদের জানানো হয়নি।


‎মঙ্গলবারের ওই বৈঠকের ফলাফল নিয়ে বিসিসিআই কিংবা বিসিবি—কোনো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। উল্লেখ্য, রোববার বিসিবি চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ করার পরই আইসিসি এই বৈঠকের আয়োজন করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর