মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শহীদ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬, ১৪:৩২

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আজ বুধবার এই আদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডির উপপুলিশ পরিদর্শক মো. আবদুল লতিফ ব্যাংকের টাকা অবরুদ্ধ চেয়ে আবেদনটি করেন। আবেদনে বলা হয়েছে, শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তাঁর সঙ্গে জড়িত অন্যান্য বক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংবিষয়ক অভিযোগ সিআইডিতে অনুসন্ধানাধীন আছে। অনুসন্ধানকালে মো. ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির নামের হিসাবগুলো বিশ্লেষণে যথেষ্ট সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে সন্দেহভাজন অভিযুক্ত মো. ফয়সাল করিম মাসুদ এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুন, সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগান এবং সংঘবদ্ধ অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এটা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। এ কারণে তাঁর সম্পদ বাজেয়াপ্ত করা একান্ত প্রয়োজন। অন্যথায় অভিযোগ নিষ্পত্তির আগেই হিসাবগুলোয় স্থিত অর্থ বেহাত হওয়ার সমূহ সম্ভাবনা আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর