মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ট্রাম্পের সাথে দেখা করার জন্য মরিয়া হলেন মোদী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬, ১৪:২৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন দিল্লির ওপর যে শুল্ক আরোপ করেছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ওপর ‘তেমন একটা খুশি নন’।

প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বক্তৃতা করার সময় ট্রাম্প দাবি করেন, ‘প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ।’

ট্রাম্প বলেন, ‘তাঁর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে তিনি আমার ওপর খুব একটা খুশি নন। আপনারা জানেন, এখন তাদের অনেক শুল্ক দিতে হচ্ছে। কারণ, তারা (রাশিয়া থেকে) তেল কেনা বন্ধ করেনি। তবে আপনারা জানেন, এখন তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে।’

ট্রাম্প ভারতের ওপর বর্তমানে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তিস্বরূপ। ট্রাম্প আরও বলেন, ভারত তাঁকে বলেছে, তারা পাঁচ বছর ধরে অ্যাপাচে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে।

এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই পরিস্থিতির পরিবর্তন করছি। ভারত ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর