মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

জকসু নির্বাচন: ৪ কেন্দ্রে এগিয়ে ছাত্রশিবির

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬, ১৪:২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম ও এজিএস মাসুদ রানা এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে জকসু নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।  ঘোষিত চার কেন্দ্রের মধ্যে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম মোট ৪২৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরদিকে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট। জিএস পদে ৩৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন শিবিরের আব্দুল আলিম আরিফ। আর ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৫ ভোট।এজিএসে শিবির সমর্থিত মাসুদ রানা ৪০৫ ভোটে এগিয়ে আছেন। ছাত্রদলে বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩২১ ভোট।

এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগে শিবির ভিপি রিয়াজুল ইসলাম ১০০ আর ছাত্রদলের একেএম রাকিব ৯১ ভোট পেয়েছেন। জিএস পদে ছাত্রশিবিরের আব্দুল আলিম আরিফ ৯০, ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৯৮, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৫ ভোট।

নৃবিজ্ঞান বিভাগে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, অপরদিকে ছাত্রদলের একেএম রাকিব ১১৮, জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, ছাত্রদলেন খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ১০২, ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট পান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর