মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

অস্ট্রেলিয়ান ওপেনে এবার রেকর্ড প্রাইজমানি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ১৬:১১

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রাইজমানি আজ ঘোষণা করেছে আয়োজকরা। মোট প্রাইজমানির ১৬ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ১৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার (৮ হাজার কোটি টাকারও বেশি) ।

অস্ট্রেলিয়ার ওপেনে এবার পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা পাবেন ৪.১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা। এটি গত বছরের ৩.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের তুলনায় ১৯ শতাংশ বেশি! প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া খেলোয়াড়রাও খালি হাতে ফিরবেন না। তারা পাবেন ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। এমনকি বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া খেলোয়াড়দের পকেটেও ঢুকবে ৪০ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার, যা কি না প্রায় ৩০ লাখ টাকা।

টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেইগ টাইলি জানান, এ সিদ্ধান্ত টেনিস অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন। তিনি বলেন, ‘২০২৩ থেকে বাছাইপর্বের প্রাইজমানি ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে। একইসঙ্গে খেলোয়াড়দের নানা সুযোগ–সুবিধাও উন্নত করা হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যাতে, পেশাদার টেনিস যেন সব প্রতিযোগীর জন্যই টেকসই হয়।’
আগামী ১৮ই জানুয়ারি মেলবোর্ন পার্কে পর্দা উঠবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের। শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবেন পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার ও নারী এককের ম্যাডিসন কিস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর