মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের ছাত্রদল কর্মী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ১৩:১৬

রাজধানীর আজিমপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের এক ছাত্রদল কর্মীসহ চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে লালবাগ থানায় সোপর্দ করে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, সেনাবাহিনী চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।

আটক ব্যক্তিদের মধ্যে একজন ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

স্থানীয় সূত্রে জানা যায়, ইডেন কলেজের সামনের এলাকায় কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতে যান তারা। ব্যবসায়ীদের অভিযোগের পর এক পর্যায়ে তাদের ধরে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে সোমবার আবারও তারা একই এলাকায় গিয়ে অভিযোগকারী ব্যবসায়ীদের মারধর করে চাঁদা দাবি করে বলে অভিযোগ ওঠে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর