মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বানোয়াট ঘটনা নিয়ে দুশ্চিন্তায় নাহিদ

সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৯

জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, সুরভীকে জড়িয়ে যে অভিযোগ ও মামলার সৃষ্টি করা হয়েছে, তার পুরো বিষয়টিই ছিল পরিকল্পিত ও বানোয়াট।

সোমবার মধ্যরাতে সদ্য অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়া জুলাই যোদ্ধা সুরভীর খোঁজ নিতে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় তার বাসায় গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি সুরভী ও তার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা নেতাকর্মীদের চরিত্র হননের একটি সুপরিকল্পিত প্রচেষ্টা চলছে। সুরভীর ঘটনাটিও সেই ধারাবাহিকতারই অংশ। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই সত্য-মিথ্যা মিশিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে, যার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের কর্মীদের চাঁদাবাজ ও দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে।  তিনি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় একটি মহল পরিকল্পিতভাবে মিডিয়াকে ব্যবহার করে গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের বিরুদ্ধে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছে। হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের ভেতরে ও বাইরে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

এ সময় তার সাথে ছিলেন গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী নাসের খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সোমবার সকালে এক সাংবাদিকের দায়ের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় জুলাই যোদ্ধা সুরভীকে আদালতে হাজির করে পুলিশ এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুপুরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ খবরে আদালত প্রাঙ্গণে ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিক্ষোভ শুরু হয়।

পরবর্তীতে সুরভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হলে, সন্ধ্যায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। নারী, পরীক্ষার্থী ও সার্বিক মানবিক বিষয় বিবেচনায় নিয়েই আদালত এ আদেশ দেন বলে জানান আইনজীবীরা।

আদালতের আদেশ অনুযায়ী, সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। তার মুক্তির খবরে সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর