মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নাইজেরিয়ায় বাজারে হামলা, অন্তত ৫০ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬, ১৮:১০

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি বাজারে সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার একটি সশস্ত্র চক্রের সদস্যরা ডেমো গ্রামের কাসুওয়ান দাজি বাজারে হামলা চালায়। এ সময় বাসিন্দাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়, অনেককে অপহরণ করার সঙ্গে খাদ্যও লুট করা হয়।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট বোলা টিনুবু এই হামলার নিন্দা জানিয়েছেন এবং নিরাপত্তা বাহিনীকে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, 'তারা আমাদের জাতির সংকল্প পরীক্ষা করছে এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্ণ পরিণতি ভোগ করতে হবে।' কর্তৃপক্ষকে হামলার সময় অপহৃত সকল ব্যক্তিকে অবিলম্বে উদ্ধারের নির্দেশও দিয়েছেন তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার সশস্ত্র হামলার সাক্ষী হয়েছে নাইজার রাজ্য। গত বছরের ২১ নভেম্বর সশস্ত্র বন্দুকধারীরা পাপিরির সেন্ট মেরি'স প্রাইভেট ক্যাথলিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩১৫ জনকে অপহরণ করে- যার মধ্যে ৩০৩ জন ছাত্র এবং ১২ জন শিক্ষক ছিলেন। তবে পরে অনেককেই উদ্ধার করা হয়েছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর