মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আ. লীগের সমাবেশ থাকায় পেছাল বিমানের নিয়োগ পরীক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৩, ১২:১৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার দুটি পদে পরীক্ষা হওয়ার কথা ছিল শনিবার (১৪ অক্টোবর)।

কিন্তু পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রের মাঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে।

ফলে, এই নিয়োগ পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ২১ অক্টোবর একই স্থানে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

শনিবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিমান৷ সেখানে অবশ্য পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য’ উল্লেখ করা হয়েছে।

বিমানের মানবসম্পদ শাখার উপ-মহাব্যবস্থাপক অনুমোদিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ (কাওলা) কেন্দ্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমিজ ৩ (কিচেন) ও কমিজ ৩ (বেকারি) পদের নির্ধারিত লিখিত পরীক্ষা ১৪ অক্টোবরের পরিবর্তে আগামী ২১ অক্টোবর বিকাল ৩টায় একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার্থীদের ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে অবগত করা হয়েছে এবং বিমানের www.biman.gov.bd ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ আপলোড করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর