মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ওসমান হাদি হত্যার মূল আসামি গ্রেফতার প্রসঙ্গে র‍্যাব ডিজি

‘ভারতে আসামিদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬, ১৭:৪১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল ও আলমগীর গ্রেফতার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার কথা জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান। একই সঙ্গে আসামিরা ভারতে পলাতক থাকলেও তাদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলেও জানান তিনি।

রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরপরই আমরা সর্বোচ্চভাবে আমাদের যত প্রক্রিয়া আছে সব প্রয়োগ করে দিনরাত ২৪ ঘণ্টা এই ঘটনা নিয়ে কাজ করি। ১২ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে আমরা ৮ জন আসামি গ্রেফতার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল আমরা উদ্ধার করি। প্রধান আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব। আমরা এ ঘটনায় ৮ জন আসামিকে গ্রেফতার করি, যারা এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। যে মূল আসামি তাকে গ্রেফতার করাই আমাদের মূল টার্গেট।

ফয়সাল এবং আলমগীর দেশের বাইরে পালিয়েছে কি না জানতে চাইলে র‍্যাব ডিজি বলেন, আমরা প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। তাদের অবস্থান শনাক্ত হলে তারপর তাদের গ্রেফতার করা হবে। কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও ফিরিয়ে আনার প্রক্রিয়া আছে। অনেক উপায় আছে। এই সমস্ত উপায় প্রয়োগ করা যাবে যদি তাদের অবস্থান আমরা শনাক্ত করতে পারি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর