মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

মোঃ মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬, ১৬:২৬

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বাকলিয়া থানার এসআই মনজুরুল আলম ভূঞাঁ, এসআই শফিউল আলম ও এসআই এ কে এম জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। বাদী মো. সেলিমের দায়ের করা এজাহারের ভিত্তিতে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. জোবায়ের (২৮) ও নয়ন শীল (২৯)। জোবায়েরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবং নয়ন শীলের বাড়ি ফটিকছড়ি উপজেলায়। তবে তারা বর্তমানে বাকলিয়া থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

গ্রেফতার জোবায়ের ও নয়ন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছিলেন বলে  জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৩৮৫ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর