মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মামলার জট কমাতে সবার সহযোগিতা চাইলেন প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬, ১৫:৫০

আদালতে মামলা জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ নেওয়ার পর রবিবার প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলার জট কমাতে সহযোগিতা করতে হবে সবাইকে। আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বানও জানান প্রধান বিচারপতি।

গত ২৮ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের অবকাশ থাকায় এর মধ্যে তিনি আদালতে বিচারিক কার্যক্রমে অংশ নেননি।

অবকাশের পর রবিবার সুপ্রিম কোর্ট খোলার দিন তাকে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাসে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ।

তিনি বিচার বিভাগকে ‘সিন্ডিকেটমুক্ত’ করতে প্রধান বিচারপতিকে ‘শুদ্ধি অভিযান’ চালানোর আহ্বান জানান।

তারপর বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘অনেক আইনজীবী বিচারিক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিচার বিভাগ দুর্নীতি মুক্ত না হলে মামলার জট কমবে না।’

প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠােনে আপিল নিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর