মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের বিরুদ্ধে আপিল করার পদ্ধতি স্পষ্ট করলো ইসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬, ১৬:০২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পদ্ধতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে বা কারও মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী সংক্ষুব্ধ হলে, নির্বাচন কমিশনে নির্ধারিত পদ্ধতিতে আপিল করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়েছে যে, আপিল দায়েরের ক্ষেত্রে ইতিপূর্বে জারি করা পরিপত্র-২ এর ১৯ নম্বর দফার নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।

প্রার্থীদের সুবিধার জন্য ইসি জানিয়েছে যে, আপিল দায়ের করতে ইচ্ছুক ব্যক্তি বা তাদের প্রতিনিধিদের সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত নির্দিষ্ট বুথে আবেদন জমা দিতে হবে। এক্ষেত্রে কমিশন কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট নমুনা বা ফরম্যাট ব্যবহার করা বাধ্যতামূলক।

এছাড়া ঘোষিত নির্বাচনি তফশিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইসির পক্ষ থেকে সব রিটার্নিং, সহকারী রিটার্নিং ও আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা প্রার্থীদের এই নিয়মগুলো দ্রুত অবহিত করেন।

প্রতিবারের মতো এবারও আপিল শুনানির জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা শুনানির মাধ্যমে দ্রুত অভিযোগগুলো নিষ্পত্তি করবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর