মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বেতন বকেয়ার অভিযোগ তুলে বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬, ১৩:২১

গত আগস্টে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিউবা মিচেল। কিন্তু ৬ মাস না হতেই বেতন বকেয়ার অভিযোগ তুলে কিংসের সঙ্গে চুক্তি বাতিল করলেন কিউবা মিচেল।

শনিবার (৩ জানুয়ারি) সামাজিক মাধ্যমে দীর্ঘ এক পোস্টে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন কিউবা।

মিডফিল্ডার লেখেন, বকেয়া বেতনের ইস্যু নিষ্পন্ন না করায় আজ আমি বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। এটাই এ সিদ্ধান্তের প্রধান কারণ। দীর্ঘদিন ধরে সমস্যাগুলো সমাধান না হওয়ায় মানসিক ও শারীরিকভাবে খেলার পরিবেশ কঠিন হয়ে পড়েছিল।

বাংলাদেশের লিগে সব মিলিয়ে পাঁচ মাসের মতো খেলেছেন কিউবা। তবে এ স্বল্প সময়ে নতুন পরিবেশকে আপন করে নিয়েছিলেন তিনি। কিউবা লেখেন, ‘যদিও এখানে আমি স্বল্প সময় ছিলাম, তবে সেটা ছিল কার্যকরী। দলের জীবনধারা, সংস্কৃতি এবং সতীর্থ ও সমর্থকদের সঙ্গে পরিচয় আমার জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। আমি পুরো সময় পেশাদারিত্ব বজায় রেখেছি— প্রশিক্ষণ, ম্যাচ এবং সম্মানের সঙ্গে দলকে প্রতিনিধিত্ব করেছি।’
 
তিনি আরও বলেন, ফুটবলাররা কেবল মাঠে খেলাই দেখায় না, আমরা দেই প্রতিশ্রুতি, শৃঙ্খলা এবং বিশ্বাস। তাই মৌলিক দায়িত্বগুলো পূরণ করা উচিত। এমন পরিস্থিতি সত্ত্বেও আমি তিক্তভাবে বের হচ্ছি না। আমি কৃতজ্ঞ সেই সম্পর্ক ও অভিজ্ঞতার জন্য যা স্বল্প সময়ে পেয়েছি।
 
দেশের ফুটবল কাঠামোর সমালোচনা করে এ মিডফিল্ডার বলেন, বাংলাদেশের ফুটবল আরও ভালো কিছু পাওয়ার দাবি রাখে। ভালো কাঠামো ও ন্যায়বিচার, যে ফুটবলাররা প্রতিদিন আত্মত্যাগ করে খেলে, তাদের প্রতি ন্যায় নিশ্চিত করা উচিত। এখানে খেলার প্রতি তীব্র ভালোবাসা এবং অনেক সম্ভাবনা রয়েছে এবং এগুলোর অবশ্যই রক্ষা করা উচিত।
 
ভুক্তভোগীদের পক্ষ নিয়ে কিউবা আরও বলেন , যারা বেতন বা অঙ্গীকারের অভাবে চুপচাপ ভোগান্তিতে থাকেন, তাদেরও কথা বলার সুযোগ থাকা উচিত। কোনো খেলোয়াড়কে ন্যায় এবং পেশাদার আচরণের দাবি করায় অসহায় মনে হওয়া উচিত নয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর