মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নতুন দুঃসংবাদ দিয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬, ১৭:৩৬

নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই সামনের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হতে পারে স্প্যানিশ জায়ান্টদের। বাঁ হাঁটুর চোটের কারণে স্পেনের সুপারকোপা দে এস্পানিয়ায় তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে উঠেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দলের অনুশীলনে দেখা যায়নি এমবাপ্পেকে। পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ফরাসি ফরোয়ার্ডের বাঁ হাঁটুতে স্প্রেইন হয়েছে। জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরেই অস্বস্তি নিয়েই খেলছিলেন তিনি। বিস্তারিত পরীক্ষার পর চোটের বিষয়টি নিশ্চিত হয়।

রিয়াল মাদ্রিদ এখনো এমবাপ্পে কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সময়সীমা জানায়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের ধারণা, প্রায় তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হতে পারে।

শীতকালীন বিরতির পর ৪ জানুয়ারি রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রিয়াল মাদ্রিদের। এরপরই সুপারকোপা দে এস্পানিয়ার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার সূচি রয়েছে তাদের।

এমবাপ্পের চোটের কারণে আরও একটি বড় ম্যাচেও তাকে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২০ জানুয়ারি চ্যাম্পিয়নস লিগে নিজের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে ম্যাচেও তার খেলা অনিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। লা লিগায় এখন পর্যন্ত ১৮ গোল করে তিনি শীর্ষ গোলদাতা। এছাড়া চারটি অ্যাসিস্টসহ মোট ২২টি গোলে সরাসরি অবদান রেখে লিগে সবচেয়ে বেশি গোল সংশ্লিষ্টতার রেকর্ডও গড়েছেন এমবাপ্পে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর