মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে হাঁস বিতরণ

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৩, ১৭:১৮

গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে নির্বাচিত সুফলভোগীদের মধ্যে হাঁস বিতরণ করেছে উপজেলা প্রানিসম্পদ দপ্তর। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রানিসম্পদ দপ্তর চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রানি সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৫৭টি ক্ষুন্দ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ২০টি করে মোট ৫ হাজার ১৪০টি হাঁস বিতরণ করা হয়েছে। এ সময় হাঁসের সঙ্গে একটি ঔষধ, একটি এন্টিবায়োটিক, একটি ভিটামিন ও একটি জীবানুনাশক উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জায়েদা নাসরিন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. শাহ আলম সরকার, বোয়ালী ইউপি চেয়ারম্যান আবজাল হোসেনসহ আরো অনেকে।


উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে হাঁস বিতরণের লক্ষে এর আগে ২৫৭টি হাঁসের ঘরও বিতরণ করা হয়েছে। এরপর প্রতি পরিবারকে ৯ কেজি করে হাঁসের খাবারও বিতরণ করা হবে। এছাড়াও ২৫৮টি মুরগির ঘর বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে মুরগিও বিতরণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর