মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার বাশার ঘাঁটিতে অবতরণ করেন। সেখানে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন স্বাগত জানান।

এর আগে, মঙ্গলবার মধ্যরাতের কিছু আগে ঢাকায় পৌঁছান বালা নন্দা শর্মাও। এদিকে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিকের। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ, এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথও আজ ঢাকায় আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এসব সফর বাংলাদেশ ও বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের দৃঢ়তা প্রকাশ করছে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সম্মান জানানো হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর