মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শীতের সকালে কুসুম গরম পানি কেন পান করবেন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৩

শীতকালে ভাইরাস সংক্রমণের কারণে ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা ইত্যাদি হয়ে থাকে। এ ধরনের সমস্যায় শীতের সকালে কুসুম গরম পানি পান করতে পারেন। এতে স্বস্তি মিলবে। অতিরিক্ত ঠান্ডায় শরীরের তাপমাত্রা কমে হাইপোথার্মিয়াও হতে পারে। আবার তীব্র শীতে অনেকের হাতের আঙুল নীল হয়ে যায়। কুসুম গরম পানি পান করলে শীতেও অনেকটা ভালো থাকতে পারবেন।

কুসুম গরম পানি পানের বিভিন্ন উপকারিতা

• শীতে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে কুসুম গরম পানি সাহায্য করে। তাই দিন শুরু করুন কুসুম গরম পানি দিয়ে।
• শীতকালে অনেকের হজমশক্তি কমে যায়। কুসুম গরম পানি পান করলে হজমপ্রক্রিয়া সহজ হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। পেট ফাঁপা কিংবা অ্যাসিডিটির মতো সমস্যা কমাতেও সাহায্য করে কুসুম গরম পানি।
• শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে কুসুম গরম পানি। এটি কিডনি ও লিভার সুস্থ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, রক্ত পরিষ্কার এবং রক্তসঞ্চালন বাড়াতেও ভূমিকা রাখে কুসুম গরম পানি।
• যারা ওজন কমাতে চান তারা কুসুম গরম পানি পান করতে পারেন। এতে মেটাবলিজম বাড়বে এবং ক্যালরি ব্যয় হবে।
• শীতে দাঁতের সমস্যা ও ব্যথা বাড়ে। কুসুম গরম পানি দিয়ে কুলি করলে দাঁত ও মাড়ির সংক্রমণের ঝুঁকি কমে।
• শীতে মাথাব্যথা, গলাব্যথা বাড়ে এবং নাক বন্ধ হয়ে যায়। এ ধরনের সমস্যায় কুসুম গরম পানি পানে উপকার পাবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর