মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

তারেক রহমানের বাসভবনের সামনে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮

দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল ২৪ ডিসেম্বর লন্ডন থেকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। পৌঁছাবেন বেলা ১১.৫৫ টায়।

তিনি দেশে নেমে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

সহাসফাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় উপস্থিত লাখো জনতার উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন। এরপর তার মায়ের সঙ্গে সময় কাটিয়ে গুলশান ১৯৬ নম্বর বাসায় ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি'র শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বাসভবনের সামনের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত রয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। গাড়ি থেকে পানি স্প্রে করে পরিষ্কার করা হচ্ছে রাস্তার ধুলাবালি।
ঝাড়ু দিয়ে তুলে নেওয়া হচ্ছে রাস্তায় পড়ে থাকা গাছের পাতাসহ ময়লা আবর্জনা।

গুলশান ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৩ ওয়ার্ড ১৯ এর সুপারভাইজার কাউসার আহমেদ বলেন, ভোর থেকেই প্রায় ১০ জন পরিচ্ছন্নতাকর্মী তারেক রহমানের বাসভবনের আশপাশের রাস্তা ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ করছে। আমরা একটু পরপর এসে খেয়াল রাখছি নতুন করে আবার ময়লা জমে কি না। পানিবাহী গাড়ি দিয়ে স্প্রে করে ধুলা মুক্ত রাখার চেষ্টা করছি।

বাসভবনের সামনের একপাশের রাস্তা নিরাপত্তা জনিত কারণে বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। বাড়ির সামনে টহল দিচ্ছে চেয়ারপারসনের স্পেশাল ফোর্স (সিএসএফ)। উৎসুক জনতা এক নজর বাড়িটি দেখতে ভিড় করলেও তাদের বারবার সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
দেশের বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে বাড়ির সামনে দিয়ে ঘুরে যাচ্ছে।

গুলশানে তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনসহ চারিদিকে অবস্থান করছে পুলিশ, র‌্যাবসহ সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

কোনো রকম দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল দিয়ে টহল দিচ্ছে একদল পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর