মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দায়িত্ব নেওয়ার পর ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করবেন জোহরান মামদানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৫

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর 'ইসলামোফোবিয়া এবং ফিলিস্তিনবিরোধী বর্ণবাদের বিরুদ্ধে' ধারাবাহিকভাবে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিউ ইয়র্ক সময় রাতের দিকে এক্স-পোস্টে তিনি বলেন, 'মেয়র হিসেবে... আমি সকল নিউ ইয়র্কবাসীকে লালন করা, সুরক্ষা দেওয়া এবং প্রতিটি কোণে ইসলামোফোবিয়া ও ফিলিস্তিনি-বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করাকে আমার দায়িত্ব হিসেবে গ্রহণ করব।'

মামদানি ব্রাউন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ২১ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান ছাত্র মুস্তাফা খারবুচের সঙ্গে তার কথোপকথনের বর্ণনা দেন। সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটি গুলি চালানোর ঘটনায় তাকে মিথ্যাভাবে দোষারোপ করা হয়। এরপর তাকে অনলাইনে হয়রানি এবং মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিলেন।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, অতি-ডানপন্থী সোশ্যাল অ্যাকাউন্ট এবং ষড়যন্ত্র-তাত্ত্বিকরা আরবের ঐতিহ্যবাহী 'কেফিয়া' পরা মুস্তাফার একটি ছবি ভাইরাল করে দেয়। পোস্টে তারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা চালায় যে, এসব সন্ত্রাসী ঘটনা ফিলিস্তিন কিংবা সংশ্লিষ্ট মুসলিমরাই ঘটায়। ঘটনার সঙ্গে ওই ছাত্রের সম্পর্ক থাকার কোনোরকম প্রমাণ না থাকা সত্ত্বেও এসব প্রচারণা চলে।

যদিও পর প্রকৃত সন্দেহভাজনকে আলাদাভাবে গ্রেপ্তার করা হয়। মামদানি এই ঘটনাটিকে 'ইসলামফোবিয়া এবং ফিলিস্তিনি-বিরোধী বর্ণবাদের কারণে বাস্তব জগতের ক্ষতির একটি স্পষ্ট উদাহরণ' হিসাবে বর্ণনা করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর