মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

তাইওয়ানে ৬.১ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৮

তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে বুধবার ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্বীপটির আবহাওয়া প্রশাসন।

ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। প্রশাসনের তথ্যমতে, কম্পনের গভীরতা ছিল ১১ দশমিক ৯ কিলোমিটার।

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তাইওয়ানের কোথাও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তাইওয়ানের চিপ নির্মাতা টিএসএমসি জানায়, ভূমিকম্পের মাত্রা দ্বীপজুড়ে তাদের কারখানাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় স্তরে পৌঁছয়নি। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ান ভূমিকম্পপ্রবণ।

২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়, আর ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর