মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

প্রধানমন্ত্রী

ভয় নেই, জনগণ আমাদের পাশে আছে

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৩, ১৩:৪৬

আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয় নাই, জনগণের ভোট আমাদের আছে।

বুধবার (অক্টোবর ১১) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে নির্বাচন আছে তবে আমার চিন্তা নাই জনগণের ভোট আমাদের আছে। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্র সব সময় থাকে। আমি ওটা নিয়ে ভয় করি না। গুলি বোমা সব মোকাবিলা করে এ পর্যন্ত এসেছি।

শেখ হাসিনা বলেন, আমি মনে করি আল্লাহ মানুষকে একটা কাজ দেন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আল্লাহই রক্ষা করেন। উপরে আল্লাহ নিচে আমার দলের লোক। যখনই আঘাত এসেছে আমার দলের মানুষ আমাকে রক্ষা করেছে। মানব ঢাল তৈরি করে তাদের জীবন দিয়ে আমাকে রক্ষা করেছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি সেটাই সবচেয়ে বড় কথা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর