মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

চোটে ছিটকে গেলেন আর্চার, বক্সিং ডে থেকে বাদ পোপ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৫, ১৪:২৮

দুর্দশার সিরিজে আরও বড় ধাক্কা খেল ইংল্যান্ড। অল্প কিছুটা স্বস্তি দেওয়া জফ্রা আর্চারও ছিটকে গেলেন চোটের কারণে। ফলে সিরিজের বাকি দুই টেস্টে তাকে আর পাচ্ছে না সফরকারীরা। এর মধ্যেই বাজে ব্যাটিংয়ের খেসারত দিতে হলো অলিভার পোপকে।

বক্সিং ডে টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন তিনি।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড একাদশে আর্চারের জায়গায় ফিরেছেন গাস অ্যাটকিনসন। আর পোপের পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার জেকব বেথেল।

অ্যাডিলেইড টেস্টে ইংল্যান্ড হারলেও আর্চার ছিলেন দলের উজ্জ্বল দিক।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও একটি উইকেট পান তিনি। ব্যাট হাতেও করেন ফিফটি। তবে সাইড স্ট্রেইনের চোট তাকে আর এগোতে দিল না। মঙ্গলবার মেলবোর্নে স্ক্যানের পর চোটের অবস্থা পরিষ্কার হয়।

৩০ বছর বয়সী এই পেসার দেশে ফিরে যাচ্ছেন। ইংল্যান্ড দলের আশা, ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাওয়া যাবে।
দীর্ঘ চার বছর পর গত জুলাইয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন আর্চার। কিন্তু ফেরার পরও খুব বেশি দিন মাঠে থাকা হলো না তার।

একাদশে ফেরা গাস অ্যাটকিনসন এই সিরিজে প্রথম টেস্টে কোনো উইকেট পাননি।

পরের টেস্টে নিয়েছিলেন তিনটি।

অলিভার পোপের বাদ পড়া অনেকটাই অনুমেয় ছিল। প্রথম টেস্টে দুটি মাঝারি ইনিংস খেললেও পরের দুই টেস্টে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হন তিনি। ছয় ইনিংসে তার গড় ছিল মাত্র ২০ দশমিক ৮৩। আগের অস্ট্রেলিয়া সফরেও সিরিজের মাঝপথে একাদশ থেকে বাদ পড়েছিলেন পোপ। অ্যাশেজে ১৬ ইনিংস খেলে এখনো কোনো ফিফটির দেখা পাননি তিনি।

একসময় দলের সহ অধিনায়ক থাকলেও অ্যাশেজের আগে সেই দায়িত্বও হারান পোপ। এবার একাদশ থেকেই বাদ পড়ায় তার টেস্ট ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। সাবেক ক্রিকেটারদের অনেকেই শীর্ষ মানের বোলিংয়ের বিপক্ষে তার ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন।

তার জায়গায় সুযোগ পাওয়া জেকব বেথেলকে ভবিষ্যতের বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। ২২ বছর বয়সী এই অলরাউন্ডার চার টেস্টে তিনটি ফিফটি করেছেন। বাঁহাতি স্পিনে উইকেটও পেয়েছেন কয়েকটি। সাদা বলের ক্রিকেটে নিয়মিত হলেও এবার তার সামনে টেস্ট দলে জায়গা পাকাপোক্ত করার সুযোগ।

এদিকে মূল স্পিনার শোয়েব বাশিরকে এই টেস্টেও একাদশের বাইরে রাখা হয়েছে। স্পিনের দায়িত্ব সামলাবেন ব্যাটিং অলরাউন্ডার উইল জ্যাকস। বিতর্কের মধ্যেও ওপেনার বেন ডাকেট নিজের জায়গা ধরে রেখেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর