মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নজরুল ইসলাম

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসানের কাছ থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মেহেদী হাসান, সহ সভাপতি ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম, কেন্দ্রীয় নেতা দুলাল আল মাইজ বান্ডারি, সহ সভাপতি মুতালিব মাষ্টারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন,এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপি থেকে চারজন,গন অধিকার পরিষদ থেকে একজন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে একজনসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, আগামী (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের তারিখ জানিয়ে গত (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর