মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যে কারণে 'ধুরন্ধর' থেকে তামান্নাকে সরানো হয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৬

আইটেম গান মানেই এখন তামান্না ভাটিয়া। দক্ষিণী ছবিতেই শুধু নয়, হিন্দি ছবিতেও দারুণ প্রভাব ফেলে অভিনেত্রীর শরীরী হিল্লোল। তবে সদ্য মুক্তি পাওয়া 'ধুরন্ধর'-এর আইটেম গানে দেখা মেলেনি তামান্নার। সেই জন্য অনেক অনুরাগীর মনেই প্রশ্ন জেগেছিল।

এক্ষেত্রে বলে রাখা ভালো বক্স অফিসে রীতিমতো তান্ডব চালাচ্ছে আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’। রণবীর সিং অভিনীত এই স্পাই-থ্রিলারটি একের পর এক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। তবে ছবিটির আকাশচুম্বী সাফল্যের মাঝেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ছবির জনপ্রিয় গান ‘শারারাত’-এর জন্য দক্ষিণি সুন্দরী তামান্না ভাটিয়াকেই পছন্দ করেছিলেন কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি।

কিন্তু পরিচালক আদিত্য ধর সটান না করে দেন তামান্নাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় গাঙ্গুলি নিজেই এই গোপন কথাটি ফাঁস করেছেন। তিনি জানান, ‘শারারাত’ গানটির কথা যখন মাথায় আসে, তখন তামান্নাই ছিলেন তাঁর প্রথম পছন্দ। তামান্নার নাচ এবং গ্ল্যামার গানটিকে অন্য মাত্রায় নিয়ে যেত পারত বলেই বিজয় মনে করেছিলেন।

কিন্তু আদিত্য ধর ছিলেন নাছোড়বান্দা। কেন তিনি তামান্নাকে নিতে চাননি? ফাঁস হলো আসল কারণ।

বিজয়ের কথায়, আদিত্য চেয়েছিলেন গানটি যেন ছবির গল্পের অংশ হয়, কোনও বিচ্ছিন্ন ‘আইটেম সঙ’ না হয়ে দাঁড়ায়।

পরিচালকের ভয় ছিল, তামান্নার মতো কোনও বড় তারকাকে নিলে দর্শকের নজর মূল কাহিনী থেকে সরে গিয়ে শুধুমাত্র তাঁর ওপর আটকে যাবে। আদিত্য চেয়েছিলেন গানের মাধ্যমেও যেন গল্পের রেশ বজায় থাকে।

এই কারণেই একক পারফরম্যান্সের বদলে আয়েশা খান এবং ক্রিস্টাল ডি'সুজাকে দিয়ে দ্বৈত পারফরম্যান্স করানো হয়। যাতে কোনও নির্দিষ্ট একজনের 'অরা' ছবির গতিকে ছাপিয়ে না যায়।

এদিকে ‘ধুরন্ধর’-এর জয়যাত্রা ক্রমে বেড়েই চলেছে। হলিউডের ব্লকবাস্টার ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাওয়া সত্ত্বেও প্রেক্ষাগৃহে দাপট বজায় রেখেছে এই ছবি। মাত্র ১৬ দিনে ভারতের বাজারে ৫০০ কোটির ক্লাবে ঢুকে ইতিহাস গড়েছে 'ধুরন্ধর'। হিন্দি ছবির ইতিহাসে ‘জওয়ান’-কেও টপকে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ড এখন রণবীর সিংয়ের পকেটে। ১৭ দিনে ছবির আয় এখন ৫৫০ কোটি।

উল্লেখ্য, ছবিতে এক ভারতীয় গুপ্তচরের করাচি অভিযানের গল্প তুলে ধরা হয়েছে। রণবীর সিং ছাড়াও অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত এবং আর মাধবনের মতো দাপুটে অভিনেতারা এই ছবিতে কাজ করেছেন। তবে তামান্নাকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত যে শেষ পর্যন্ত ছবির গুণগত মান রক্ষা করেছে, তা এখন বক্স অফিসের রিপোর্টই বলে দিচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর