মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ইউরোপের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি নির্মাণের ঘোষণা ম্যাক্রোর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫

দেশের নৌবাহিনীকে শক্তিশালী করতে নতুন বিমানবাহী জাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ। রবিবার আবুধাবির একটি সামরিক ঘাঁটিতে ফরাসি সেনাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, 'অন্যে ভয় পায় এমন শক্তিশালী হতে হবে, বিশেষ করে সমুদ্রে। সেজন্য সামরিক কার্যক্রম পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছি, ফ্রান্সকে একটি নতুন বিমানবাহী জাহাজে সজ্জিত করা হবে।'

মাক্রোঁ উল্লেখ করেন, এই প্রকল্পটি চলতি সপ্তাহেই চালু করা হবে। নতুন বিমানবাহী জাহাজটি বর্তমান চার্লস দে গল জাহাজের স্থলাভিষিক্ত হবে ২০৩০-এর দশকের শেষ দিকে।

তিনি আরও বলেন, নতুন বিমানবাহী জাহাজটি দেশের শক্তি, শিল্প ও প্রযুক্তির ক্ষমতার প্রতীক হবে, যা স্বাধীনতার সেবায় থাকবে এবং বর্তমান অস্থিরতায় সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করবে।

'পোর্টে-অ্যাভিয়নস নুভেল জেনারেশন' নামে এ প্রকল্পটির জন্য প্রায় ১২ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। রণতরিটি হবে ইউরোপে নির্মিত সর্ববৃহৎ যুদ্ধজাহাজ। এটি ফ্রান্সের নিউক্লিয়ার প্রতিরক্ষা ক্ষমতার মূল ভিত্তি হওয়ার পাশাপাশি ইউরোপের নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করবে।

প্রেসিডেন্ট মাক্রোঁ আরব আমিরাতে গিয়ে ফরাসি সেনাদের সঙ্গে ক্রিসমাস উদযাপন ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর