মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

সিইসি

পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬

দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই হাইব্রিড নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশন ব্যক্তিগতভাবে সন্তুষ্ট এবং আগামী তিন দিনের মধ্যে নিবন্ধনের হার আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন নাসির উদ্দিন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ভোটের আর মাত্র তিন দিন বাকি। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। ইসি মনে করছে, যত দিন যাবে এই প্রযুক্তিগত ব্যবস্থা তত উন্নত হবে।

একই সঙ্গে নিবন্ধনের হার বাড়াতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

নাসির উদ্দিন বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নে নানা বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কমিশনকে। সম্প্রতি কানাডায় পোস্টাল স্ট্রাইক (ডাক ধর্মঘট) চলাকালীন প্রতিবন্ধকতা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিবন্ধন জটিলতা সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এ ছাড়াও একাধিক সাইবার অ্যাটাক মোকাবিলা করে সিস্টেমটিকে সুরক্ষিত রাখা হয়েছে।

নিরাপত্তা ও জনমনে আস্থা ফিরবে জানিয়ে সিইসি বলেন, ‘ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী। সাম্প্রতিক “হাদি ইস্যু” নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও কমিশন মনে করছে, ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে।’

প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশন বদ্ধপরিকর এবং এবারের নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের হারানো আস্থা পুনরায় ফিরে আসবে বলেও জানান সিইসি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর