মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যেভাবে ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ট্রাম্প, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৮

শান্তির জন্য অসামান্য ও ব্যতিক্রম কাজ এবং বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার জন্য গত নভেম্বরে নতুন ‘শান্তি পুরস্কার’ চালুর ঘোষণা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পরে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ৫ ডিসেম্বর নতুন এই ‘শান্তি পুরস্কার’ তুলে দেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। আর এর মধ্য দিয়ে চালুর সঙ্গে সঙ্গে বিতর্কে জড়িয়ে যায় পুরস্কারটি। 

এবার এই পুরস্কার নিয়ে সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, পুরস্কারটি চালুই হয়েছে ট্রাম্পকে দেওয়া জন্য! শুধু তাই নয়; পুরো প্রক্রিয়ায় সরাসরি নাক গলিয়েছে হোয়াইট হাউজ। ট্রাম্প প্রশাসনের শর্ত মোতাবেকই হয়েছে সব।  

সম্প্রতি এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশে করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য সানডে টাইমস’। 

তাদের প্রতিবেদনে বলা হয়, ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে দেওয়ার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যে ‘ফিফা পিস প্রাইজ’ চালু করেন, সেটি নিয়ে হোয়াইট হাউজ ফিফার কাছে একগুচ্ছ শর্ত দেয়। সবচেয়ে বড় দাবি ছিল– ফিফার প্রথম পিস প্রাইজ ট্রফির আকার যেন ফিফা বিশ্বকাপ ট্রফির সমান হয়।

ফিফার ফুটবল বিশ্বকাপ ট্রফির উচ্চতা ১৪.৫ ইঞ্চি এবং এতে ১৮ ক্যারেট খাঁটি সোনা ব্যবহৃত হয়। শান্তি পুরস্কারের ট্রফি নিয়ে সুনির্দিষ্ট বিবরণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, এর উচ্চতা অন্তত এক ফুট। হোয়াইট হাউজ দাবি করেছিল, পুরস্কার গ্রহণের সময় ট্রাম্পের পাশে দু’জন সেনা সদস্য দাঁড়িয়ে থাকবেন। যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে অনুষ্ঠানে দুইজন মার্কিন নৌ-সদস্য ট্রাম্পের হাতে সেই উপহার তুলে দেন।

দ্য সানডে টাইমস জানিয়েছে, পুরস্কার ঘোষণার আগে ট্রাম্প ও ফিফা এমন ভান করেছেন, যেন পুরস্কারটি কে পাবেন তা আগে থেকে জানা ছিল না। ট্রাম্প নিজেই ফিফার সঙ্গে সমন্বয় করে নিজেকে এই সম্মান দেওয়ার ব্যবস্থা করেছেন। ৫ নভেম্বর, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পরই ফিফা নতুন এই ‘শান্তি পুরস্কার’ চালুর ঘোষণা দেয়। এ নিয়ে টাইমসের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কিছু বলেনি হোয়াইট হাউজ।

উল্লেখ্য, ট্রাম্প ও ইনফান্তিনোর বন্ধুত্ব ছিল সবার সামনে স্পষ্ট। পরবর্তীতে নীতি ভেঙে ওই পুরস্কার দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে ফিফা সভাপতির বিরুদ্ধে। ইতোমধ্যে ফিফার নৈতিকতা পর্যবেক্ষক সংস্থা তদন্ত শুরু হয়েছে। 

ফেয়ারস্কয়ার নামের একটি অধিকারকর্মী সংগঠন অভিযোগ করেছে, রাজনৈতিক নিরপেক্ষতার বাধ্যবাধকতা লঙ্ঘন করে ইনফান্তিনো ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছেন। অভিযোগপত্রে বলা হয়, ‘দেশে-বিদেশে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে ইনফান্তিনো ফিফার নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন, যা ফুটবল ও ফিফার সুনাম ও অখণ্ডতার জন্য গুরুতর হুমকি।’

‘বিশ্ব শান্তিতে অবদান’-এর জন্য গত ৫ ডিসেম্বর একটি ট্রফি, একটি মেডেল এবং একটি সনদ দেওয়া হয় ট্রাম্পকে। অথচ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা কেবল একটি মেডেলই পেয়ে থাকেন। ট্রাম্পকে নানা সুবিধা দেওয়ার পাশাপাশি ইনফান্তিনো যে মার্কিন প্রেসিডেন্টের কিছু পরিকল্পনার আগাম খবরও রাখেন, তার ইঙ্গিত পাওয়া গেছে। কেনেডি সেন্টারে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ভেন্যুটিকে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ বলে উল্লেখ করেন ইনফান্তিনো। এর দুই সপ্তাহ পরই কেনেডি সেন্টারের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের পক্ষে ভোট দেয় ট্রাম্প মনোনীত পরিচালনা পর্ষদ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর