মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ওসমান হাদির মৃত্যুতে ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের পতাকা অর্ধনমিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকার ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার জার্মান দূতাবাস জানায়, বাংলাদেশ ও এর জনগণের সঙ্গে একান্ত সংহতি প্রকাশ করে শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক দিবস পালনের জন্য ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রিকশাযোগে ফকিরাপুল থেকে বিজয়নগরের দিকে যাওয়ার সময় শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। বেলা ২টা ২৪ মিনিটে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় তিনি মারা যান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর