মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

হাঁস যাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, বটির কোপে ভাসুর নিহত

মোসলেউদ্দিন (ইমরান মুন্সী), ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সামান্য বিষয়কে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হাঁস প্রতিবেশীর বাড়িতে ঢুকে পড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে ভাসুর নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম টুকু মোল্লা (৪৬)। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামের বাসিন্দা এবং ইদ্রিস মোল্লার ছেলে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে টুকু মোল্লার হাঁস প্রতিবেশী সীমা বেগমের বাড়িতে ঢুকে পড়ে। এ নিয়ে টুকু মোল্লা ও সীমা বেগমের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সীমা বেগম ধারালো বটি দিয়ে টুকু মোল্লার বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, অভিযুক্ত সীমা বেগম নিহত টুকু মোল্লার চাচাতো ভাই সোহাগ মোল্লার স্ত্রী। ঘটনার পরে তিনি পালিয়ে যায়।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর