মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

প্রধান উপদেষ্টা

ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ইতালিতে যখন যাই গর্বে বুকটা ফুলে ওঠে। সেখানে যত বড় রেস্টুরেন্টে যান, যেখানে দেশের সর্বোচ্চ লোকজন খাবার খেতে আসে, যেখানে লাঞ্চ-ডিনার পার্টি হয়, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোমে কোন রেস্টুরেন্ট নাই, যেখানে কিচেন স্টাফ বাংলাদেশি না। মালিক কৃতজ্ঞতার সঙ্গে আমাদের সঙ্গে দেখা করতে আসেন, আমাদের খেতে নিয়ে যান; বলেন, তোমাদের লোকগুলো এসেছে বলে ব্যবসায় টিকে আছি, না হলে আমার এ ব্যবসা বন্ধ করে দিতে হতো।

অধ্যাপক ইউনূস বলেন, মস্কোর সবচেয়ে বড় ইতালিয়ান রেস্টুরেন্টের কিচেনের স্টাফ সবাই বাংলাদেশি। খাবারের জন্য বিখ্যাত ফ্রান্সের রেস্টুরেন্টের কিচেনেও ফ্রেঞ্চ খাবার তৈরির জন্য বাংলাদেশের স্টাফ রয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশি সেফ ইজ দ্য বেস্ট ইন প্রিপারিং দেয়ার ফুড।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর