মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোসলেউদ্দিন (ইমরান মুন্সী), ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯

ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভাঙ্গা থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা পরিষদ শহিদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আব্দুল্লাহ-আবু-জাহের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

সকাল ৯টায় ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মান জানানো হয়।

স্বাগত বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ-আবু-জাহের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বিজয় দিবস আমাদের ঐক্য, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর