মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নীল সমুদ্রের প্রেমে মিম, ছড়াচ্ছেন উষ্ণতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৫

কিছুদিন আগে মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দেশে ফিরে দিলেন নতুন সিনেমার খবর। জানালেন, কাজী আসাদ পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া এক ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এরমধ্যেই গতকাল রবিবার নিজের সোশ্যালে মালদ্বীপ সফরের নতুন একগুচ্ছ ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন মিম।

ভালোবাসার ইমোজি জুড়ে দেওয়া ১২টিরও বেশি ছবি পোস্ট করেছেন তিনি।

ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এ পর্যন্ত ছবিগুলোতে প্রতিক্রিয়া পড়েছে ১৯ হাজারেরও বেশি। নীল সমুদ্র, খোলা আকাশ আর প্রকৃতির মাঝে নানা ভঙ্গিতে মিমের উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের।

ছবিগুলোতে কখনো সমুদ্রের ধারে দাঁড়িয়ে, কখনো নীল জলের দিকে তাকিয়ে সময় কাটাতে দেখা গেছে অভিনেত্রীকে। মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিমের সাবলীল উপস্থিতি যেন ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

এদিকে, চলতি মাসেই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে। মিম বর্তমানে চিত্রনাট্য পড়ছেন এবং পূর্ণ প্রস্তুতি নিয়েই শুটিংয়ে নামবেন।

উল্লেখ্য, বড় পর্দায় মিমকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালের ডিসেম্বরে, রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘দামাল’-এ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর