মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চমক দিয়ে সাফ ফুটসালের দল ঘোষণা বাংলাদেশের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭

কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়ারা। তবে তাদের নতুনভাবে সামনে আনল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আসন্ন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে জায়গা পেয়েছেন তারা।

আগামী মাসে থাইল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ১৮ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।

এই দলকে নেতৃত্ব দেবেন সাফজয়ী দলের অভিজ্ঞ খেলোয়াড় সাবিনা খাতুন। তার সঙ্গে থাকছেন মাসুরা পারভীন, নিলুফা ইয়াসমিন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকার। পাশাপাশি ২০২২ সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য মার্জিয়া এবং মিশরাত জাহান মৌসুমীকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।

এর আগে ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ। সে আসরে সাবিনার নেতৃত্বে তিন ম্যাচেই হার মানতে হয় দলকে। উল্লেখযোগ্যভাবে, সাবিনা ও সুমাইয়া দুজনেরই ক্লাব পর্যায়ে মালদ্বীপের ফুটসালে খেলার অভিজ্ঞতা রয়েছে।

সাফ ফুটসালের প্রাথমিক দল: সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণারানি সরকার, লিপি আক্তার, ‍উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মিশরাত জাহান মৌসুমি, মার্জিয়া, নাসরিন আক্তার, সেজুতি ইসলাম স্মৃতি (গোলরক্ষক), সাথি বিশ্বাস (গোলরক্ষক), ইতি রানি (গোলরক্ষক) ও স্বপ্না আক্তার জিলি (গোলরক্ষক)।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর