মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নির্বাচন কমিশনার

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৫

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনও প্রভাব ফেলবে না। নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

শনিবার (১৩ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদের মতে, বিচ্ছিন্ন কিছু ঘটনায় যদি নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা তৈরি হয়, তাহলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তার অবস্থা এখনও সংকটাপন্ন।

জানা গেছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদিও এখনও তা আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা গণমাধ্যমকে জানাননি। হাদির চিকিৎসায় যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সকালে সেই বোর্ডের মাধ্যমে তাকে নিরীক্ষণ করা হয়। সেখানে তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানানো হয়। বিষয়টি হাদির ভাইকেও জানান চিকিৎসকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর